মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৬:৫৯

সংসার ভাঙ্গার গুঞ্জন! এবার যা বললেন তিশা

সংসার ভাঙ্গার গুঞ্জন! এবার যা বললেন তিশা

বিনোদন ডেস্ক : নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ১৬ বছরের দাম্পত্য জীবন।স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যের সূত্র হিসাবে প্রত্যাশাহীনতার কথা জানিয়েছেন তিশা।

সম্প্রতি সংসার ও সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিনি। তিশা বলেন, ‘আমরা একে অপরের কাছে কখনো কিছু প্রত্যাশা করি না।’ তার মতে, সঙ্গীর ওপর বাড়তি প্রত্যাশার চাপ না থাকলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক থাকে। কোনো শর্ত বা হিসাব ছাড়া একসঙ্গে পথ চললে পারস্পরিক গ্রহণযোগ্যতা ও আন্তরিকতা আরও বাড়ে বলে মনে করেন তিনি। সম্পর্কের ভিত্তি মজবুত রাখতে শুধু প্রত্যাশাহীনতাই নয়, সঙ্গীর যোগ্যতার প্রশংসা করাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিশা। 

তিনি বলেন, একে অপরের কাজ ও গুণের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। উল্লেখ্য, তিশা ও ফারুকীর সংসার ভাঙছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। 

তখন ফারুকী গণমাধ্যমকে জানান, এ খবরের কোনো ভিত্তি নেই। তিনি বা তিশা, কেউই এ নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এ দম্পতি। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।