বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ০২:০৭:০৬

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী

বিনোদন ডেস্ক : সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। এই পথচলায় সামিরা খান মাহিকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে সমালোচনা, অভিনয়ে অবহেলা শিকার, দীর্ঘ অসুস্থতা, তিন বছরের বিরতি, ক্যারিয়ার হারানোর শঙ্কা, কোনো কিছুই থামাতে পারেনি তাকে। বারবার নিজেকে নতুন করে গড়ে তোলার সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন মাহি। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, ৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

তার মাথায় মুকুট ওঠার পর অবশ্য শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রশ্ন তুলছেন তার বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে, কেউ প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে। এমনকি তার গায়ের রং নিয়েও নেতিবাচক মন্তব্য করছেন অনেকে। কিন্তু এসব আলোচনার আড়ালে থেকে যাচ্ছে একজন নারীর দীর্ঘদিনের সংগ্রাম, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আর বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।

নতুন পরিচয়ে পথচলা: সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের পরিচিতি তৈরির সময় নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন তিনি। ওই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।

র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে রেডিও অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাহি। রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের লাইভ অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। তবে তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।