বিনোদন ডেস্ক : আমির খান নিজের থেকেই বলেছিলেন তিনি সানি লিওনের সাথে অভিনয় করতে চান। এরমধ্যে শোনা যাচ্ছিলো, সালমান খানের সাথেও নাকি ছবি করতে পারেন সানি!
তবে এবার সব কিছু ছাঁপিয়ে চমকে যাওয়ার খবর হচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে সানিকে! এ খবর এখন অনেকটাই নিশ্চিত। এ নিয়ে বলিউডেও চলছে দারুণ আলোচনা।
সূত্র বলছে, শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’ এর একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। এ-ও শোনা গিয়েছে, ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যবহার করা হবে ‘রইস’ ছিবেতে। এ জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা...
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন