বিনোদন ডেস্ক : ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে সফল ভারতীয়দের তালিকায় আগেই নাম উঠেছিল৷ নতুন পালক জুড়ল কপিলের মুকুটে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি এবার লন্ডনের মাদাম তুসো মোমের জাদুঘরে ঠাঁই পাবেন কৌতুক অভিনেতা কপিল শর্মাও৷
মোদি থেকে মহাত্মা গান্ধী আবার বচ্চন থেকে মাধুরী একে একে মোমের হয়েছেন সকলেই। কিন্তু এ বার জরা হাটকে। কারণ মাদাম ত্যুঁসোর মোমের সারিতে এ বার আসছেন কপিল শর্মা।
প্রথম টেলিভিশন তারকা হিসাবে মাদাম ত্যুঁসোয় স্থান পেতে চলেছেন কপিল। ‘কমিডি নাইটস উইথ কপিল’ শো-এর অ্যাঙ্কর হিসাবে যিনি ইতিমধ্যেই ভারতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন।
সূত্রের খবর, মাদাম তুসোর তরফে যে দল মোদির মাপজোক করে গিয়েছে, সেই একই দল কপিলেরও মাপজোক নিয়ে গিয়েছে৷ মুম্বইয়ের জে ডব্লু ম্যারিয়ট হোটেলে জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে ‘কমেডি নাইটস উইথ কপিল'-এর সঞ্চালকের একটি বৈঠক হয়৷ কাজও শুরু করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ৷ মাস ছয়েক পর দর্শকের সামনে প্রদর্শিত হবে কপিলের মোমের মূর্তি৷
কপিলই প্রথম ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব যার মোমের মূর্তি বসবে মাদাম তুসোয়৷ কপিল ছাড়া আর যাদের মোমের মূর্তি আছে মাদাম তুসোয় তারা হলেন অমিতাভ বচ্চন, সালমান খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান, কারিনা কাপুর, হৃত্বিক রোশন এবং ক্যাটরিনা কাইফ৷
১৯ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস