রবিবার, ২০ মার্চ, ২০১৬, ১১:৫৭:৪১

পাকিস্তান দলের হারে কেঁদে ভাসালেন কান্দিল!

পাকিস্তান দলের হারে কেঁদে ভাসালেন কান্দিল!

বিনোদন ডেস্ক : নিজেও ভাবেননি, সঙ্গে পাকিস্তানের আপামর জনসাধারণও বোধহয় ভাবতে পারেননি।  ম্যাচের এক সপ্তাহ আগে তিনি রীতিমতো ভিডিও পোস্ট করে ঘোষণা করেছিলেন, পাকিস্তান যদি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে পারে তবে তিনি সব খেলোয়াড় এবং দেশের জন্য অন্যরকম ‘ডান্স’ করবেন।  কিন্তু সেটা করা হয়ে উঠল না।  তাই কেঁদে ভাসালেন কান্দিল বালোচ।

ম্যাচের পর কান্দিল আরো একটি ভিডিও পোস্ট করেন, সেখানে তিনি বলছেন, ম্যাচের আগে আমি রীতিমতো ট্রেলার দিয়েছিলাম, ভেবেছিলাম পাকিস্তান জিতবে।  কিন্তু সবই জলে গেল।  

তিনি বলেন, তোমরা পাকিস্তানে ফেরত এস না।  পাকিস্তানবাসী তোমাদের ছাড়বে না।  আমরা তোমাদের ছাড়ব না।  বিশেষত আফ্রিদির ওপর একটু বেশি মাত্রায় রাগ দেখা গেছে।  কারণ আফ্রিদির জন্য তিনি 'সবকিছু' করতে প্রস্তুত ছিলেন যে।

১৯৯২ থেকে ২০১৬ পর্যন্ত সব বিশ্বকাপ মিলিয়ে ১১টি ম্যাচের কোনোটিতেই ভারতে হারাতে পারেনি পাকিস্তান।  চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারা পর অনেকেই বলেছিলেন পাকিস্তান ম্যাচ বেশ কঠিন হতে চলেছে।

অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তানের মনোবল তুঙ্গে।  বোলিং ঠিকই ছিল, সেই সঙ্গে ব্যাটিংয়ের ভালো প্রদর্শন করে দল।  বহুদিন ফর্মে না থাকা পাক-অধিনায়ক আফ্রিদিও ব্যাটে-বলে ঝড় তোলেন। ভারত ম্যাচের আগে।  তাই গোটা দলই আত্মবিশ্বাসী ছিল।

অবশ্য ম্যাচ হারার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সমালোচনাও।  তারই আঁচ মিলল কান্দিলের পরের ভিডিওতে।
২০মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে