সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৪:৩৪:০৮

মাকে হারিয়ে নির্বাক দিতির দুই সন্তান

মাকে হারিয়ে নির্বাক দিতির দুই সন্তান

বিনোদন ডেস্ক : বাবা সোহেল চৌধুরীকে হারিয়েছিলেন অনেক আগেই। এরপর থেকে মা পারভীন সুলতানা দিতিই ছিলেন মেয়ে লামিয়া ও ছেলে দিপ্তর সব কিছু। মা কখনো বুঝতে দেননি বাবার অভাব।

পাখি যেমন তার সন্তানদেরকে পালকে আগলে রাখেন। তেমন ভাবে দুই সন্তানকে আগলে রেখেছিলেন দিতি। মেয়ে লামিয়া ও ছেলে দিপ্তর পুরো পৃথিবীই যেন ছিলো তাদের মা। আজ সেই মাকে হারিয়ে নির্বাক এই দুই ভাই-বোন।

মরণব্যাধি ক্যান্সার মেয়ে লামিয়া ও ছেলে দিপ্তর কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের মাকে। সেই সাথে যেন তাদের মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়াটাও হারিয়ে গেছে।

অভিনেত্রী দিতি ক্যানসারের সঙ্গে দীর্ঘ আট মাস যুদ্ধ করে রোববার বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুধু দিতিই নয় তার সঙ্গে এ যুদ্ধে মেয়ে লামিয়া ও ছেলে দিপ্তও ছিলেন। মায়ের পাশ থেকে এক মূহুর্তও নড়েনি তারা। ক্লান্তি এসেছে, মায়ের মৃত্যু নিশ্চিত জেনেও শোক চেপে রেখে মায়ের সেবা করে গেছেন দু’জন।

এফডিসিতে দিতির কফিনে মোড়া নিথর দেহের পাশেই দাঁড়িয়ে ছিলেন  শোকে পাথর দিতি কন্যা লামিয়া, তিনি নির্বাক। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ভাই দীপ্ত চৌধুরী।

রোববার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সবাই যখন দিতির মৃত্যুর খবরে ছুটে আসছে তখন মেয়ে লামিয়া মুখে কোন কথাই ছিলো না। শুধু নিরবে চোখের জল ফেলেছেন।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে