সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৪:৪৬:১৬

নতুন স্বামী-সংসার নিয়ে কেমন আছেন প্রীতি?

নতুন স্বামী-সংসার নিয়ে কেমন আছেন প্রীতি?

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই নিজের পছন্দ করা পাত্রকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তা বিয়ের পর এখন কেমন আছেন প্রীতি? কেমন চলছে তার নতুন সংসার?

সে খবর দিতি নিজেই জানালেন তার ট্যুইটারে। হাতে চুড়ি পরে যে ছবি পোস্ট করেছেন, তা থেকে পরিষ্কার, আপাতত গুছিয়ে সংসার করছেন এই নায়িকা। তবে আদ্যন্ত ক্রিকেটপাগল প্রীতির জীবন থেকে কিন্তু বাইশ গজ একেবারে বেরিয়ে যায়নি। ইডেনে ভারতের পাক-বধের পরে অগ্রিম হোলিই খেলে ফেলেছেন। সেই ছবিও তিনি আপলোড করে দিয়েছেন ট্যুইটারে।

এই বারে রইল হনিমুনের প্রশ্ন। প্রীতি জানিয়েছেন, হনিমুনে যাওয়ার পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। যাওয়ার আগে সেটা ভক্তদের জানিয়েও দেবেন। তবে হািনমুনে কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন প্রীতি? সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও তিনি খোলাশা করেননি। তার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে