সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৯:০৭:৫৬

এ কোন নারীর প্রেমে রণবীরের মনে বসন্তের হাওয়া লেগেছে?

এ কোন নারীর প্রেমে রণবীরের মনে বসন্তের হাওয়া লেগেছে?

বিনোদন ডেস্ক : বিচ্ছেদ কষ্ট ভুলতে এতদিন ক্রিকেটে, ফুটবলের প্রেমে মজেছিলেন তিনি। কিন্তু এখন মনেহয় জীবনে এল নতুন সঙ্গী! বলিউড পাড়ায় জোর গুজব, ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদপর্ব কাটিয়ে ফের প্রেমে পড়েছেন রণবীর কাপুর।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিচ্ছেদ হলেও, তাদের সম্পর্ক যে ‘তামাশা' নয় তা দুজনেই বুঝিয়ে দিয়েছেন। প্রেম না হলেও বন্ধুত্বের এক নয়া দিগন্ত খুলে দিয়েছেন তারা। এমনকি অমিতাভ-রেখারা যা করে উঠতে পারেননি, নয়া জমানায় পেশাদারিত্ব ও সম্পর্কের ভারসাম্যের সেই নমুনাই তুলে ধরেছেন রণবীর-দীপিকা।

কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর সম্পর্ক আর কোনো ভাবেই স্বাভাবিকতা ফিরে পায়নি। দুই পরিবারের পক্ষ থেকে মানিয়ে নেয়ার অনেক চেষ্টা করলেও শেষমেশ কাজের কাজ কিছু হয়নি। ক্যাটরিনার মা মেয়ের সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হলেও, বরফ গলেনি। বিচ্ছেদ ভুলতে ক'দিন আগেও ফুটবলে মজে ছিলেন রণবীর কাপুর। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করতেও দেখা গিয়েছে।

কিন্তু এবার একেবারে অচেনা এক নারীর সঙ্গে পার্টি করতে দেখা গেল তাকে। বলিউড পাড়ায় তাকে কেউ চিনে বলে মনে হয় না। প্রত্যাশিতভাবেই তাই বেড়েছে জল্পনা। বলিউড পাড়ার অনেকেরই অনুমান, নতুন কোনো সম্পর্কের দিকেই এগিয়েছেন রণবীর। ওই মহিলার সঙ্গে রণবীরকে যেরকম ঘনিষ্ঠ ও দিলখুশ মেজাজে দেখা গিয়েছে, তাতে এমন অনুমান হওয়াই স্বভাবিক।

বিচ্ছেদ নিয়ে ক্যাটরিনাকে নানা প্রশ্নের জবাবদিহি করতে হলেও, মুখে কুলুপ এঁটেছিলেন রণবীর। তার জীবনে নতুন এ নারীটি যে কে, তা নিয়েও একটা কথা বলেননি তিনি। তবে অনেকের অনুমান, এবার ইন্ডাস্ট্রির বাইরেই জীবনের প্রেম খোঁজার চেষ্টায় আছেন রণবীর। নায়কের জীবনে নতুন নারীটির পরিচয় জানতেই আপাতত উৎসুক বলিউড পাড়া।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে