মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৮:২৪:০৬

ভুল জাতীয় সংগীত গেয়ে মামলার আসামী অমিতাভ

ভুল জাতীয় সংগীত গেয়ে মামলার আসামী অমিতাভ

বিনোদন ডেস্ক : বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারত বনাম পাকিস্তানের মধ্যকার টি-২০ বিশ্বকাপে ভুলভাবে জাতীয় সংগীত গাওয়ায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

জানা গেছে, কলকাতার ঐতিহাসিক ভেন্যু ইডেন গার্ডেনে ভুল জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য বলিউড কিংবদন্তীকে চারকোটি টাকা জরিমানা করারও প্রস্তাব করা হয়েছে। শেষ পর্যন্ত সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে বিষয়টি সামাল দেয়া হয়।

তবে সেখানেই বিষয়টির ইতি ঘটেনি। আবারো বিষয়টি ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হতে শুরু করেছে। কারণ ওই ঘটনার জন্য অমিতাভ বচ্চনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম এএনআই’র রিপোর্টে বলা হয়, ভুলে ভরা জাতীয় সঙ্গীত গাওয়ার দায়ে দিল্লির অশোক নগর পুলিশ স্টেশনে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছে।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে