মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৮:৪৭:২২

আবার কি হলো বিরাট ও আনুশকার?

আবার কি হলো বিরাট ও আনুশকার?

বিনোদন ডেস্ক : আবার কি হলো বিরাট ও আনুশকা শর্মার! ক'দিন আগেই তো তাদের মধ্যকার অভিমাণের বরফ গলে কাছে এসেছিলেন তারা। এখন আবার তাদের মাঝে কেন বিচ্ছেদের সুর?

এই জুটির প্রেমটা যেমন ছিলো তুমুল আলোচিত। তাদের বিচ্ছেদের ব্যাপরটাও ছিলো একই রকম আলোচিত। বর্তমানে তাদের যে কোন বিষয় যেন গণমাধ্যমের কাছে ব্যাপক আগ্রহের।

এই তো কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়ে গলো। ঘটা করে এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোও প্রতিবেদন করছিলেন। এরপর সেই বিচ্ছেদ থেকে তারা সরে এসে একও হলেন। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে তাদের মধ্যে আবারও ঝামেলা চলছে।

ধরুণ শনিবার কলকাতায় পাক বধের মহাযজ্ঞে বিরাট যখন ৩৭ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন তখন আনুশকার ভূমিকা কী হতে পারে?

নিশ্চয়ই ভাবছেন, এক বার যখন আড়ি হয়েই গেছে তখন বিরাট যা খুশি অ্যাচিভ করুন না কেন, তাতে কিছুই এসে যায় না নায়িকার। ভুল ভাবছেন।

অমন দুর্দান্ত ইনিংসের পর বিরাটকে অভিনন্দন জানিয়ে নাকি মেসেজ করেছেন আনুশকা! যতদূর জানা যাচ্ছে, সেই মেসেজের এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি বিরাট।

বলিউডে এই এসএমএস নিয়েই শুরু হয়েছে নতুন গুজব। অনেকেই মনে করছেন, এ যেন সম্পর্ক ফের জোড়া লাগার ইঙ্গিত। বিরাটের থেকে বন্ধুত্বের হাত সরিয়ে নিয়েছিলেন তিনি। আবার ফেরার জন্য হাত বাড়ালেন আনুশকাই। অভিমানের বরফ গলছে তার দিক থেকে। এ বার বিরাটও সেই ডাকে সাড়া দেবেন তো?
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে