বিনোদন ডেস্ক : জানেন কি, হৃত্বিকের সাথে বিচ্ছেদ হওয়ার পর কার কাঁধে মাথা রেখে কেঁদেছিলেন কঙ্গনা? যখন হৃত্বিক আর কঙ্গনার সংঘাতে আইনি নোটিশ ও একে অপরকে জনসমক্ষে অপমান, এবং গোপন কথা ফাঁস করে দেওয়ার হুমকি, কিছুই এখন আর অজানা নয় জনসাধারণের।
তবে সম্প্রতি স্পটবয় ই-তে প্রকাশিত খবর অনুযায়ী, হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর একেবারেই নাকি ভেঙে পড়েছিলেন ‘কুইন’ ছবির ‘কুইন'। সেই সময় একদিন ‘কাট্টি-বাট্টি’র শ্যুট চলাকালীন কান্নায় ভেঙে পড়েন কঙ্গনা, এবং তাকে কাঁধ দিয়েছিলেন বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট আমির খান।
কঙ্গনার সঙ্গে হৃত্বিকের বিচ্ছেদপর্ব সম্পর্কে আমির সবই জানেন এবং তার পূর্ণ সমর্থন ছিল কঙ্গনার দিকেই। সূত্রের দাবি, কঙ্গনা সবসময়ই আমিরের খুব ঘনিষ্ঠ ছিলেন। সেই সময়ই একদিন ‘কাট্টি-বাট্টি’র শ্যুট চলাকালীন আমিরের সামনে কান্নায় ভেঙে পড়েন কঙ্গনা এবং তার সঙ্গে হৃত্বিকের বিচ্ছেদের কথা জানান। শোনা যায়, এরপরই আমির কঙ্গনাকে পরামর্শ দেন, হৃত্বিককে ভুলে যেতে, এবং তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন