বিনোদন ডেস্ক : ‘স্বর্ণলতা’ শিরোনামে নতুন একটি ধারাবাহিক শুরু হতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে। আজ মঙ্গলবার থেকে এই ধারাবাহিকটি শুরু হবে।
এটি প্রতি পর্বেই এক ঘন্টা করে দেখানো হবে। নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার ৯টা ৫ মিনিটে।
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটিতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন প্রভা। এছাড়া আছেন, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, শামীমা তুষ্টি, সাব্বির আহমেদ, মাজনুন মিজান, সুষমা সরকার, মুনিরা মিঠু, ইশরাত নিশাত, লুৎফর রহমান জর্জ, সানজিদা তন্ময়, সাদিকা স্বর্ণা, জুই প্রমুখ।
একটি বিহারি পরিবার ও বিহারি ক্যাম্পের উপর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘স্বর্ণলতা’ নাটকটি। বাঙালি সমাজে বিহারিদের অনেক কটু কথা শুনতে হয়। এসব নিয়েই নাটকটির গল্প।
প্রভা বলেন, ‘মূলত এই নাটকে একটি বিহারি পরিবারের অন্তর দহনকেই তুলে ধরা হয়েছে। সেটা সব ধরনের সম্পর্কের জায়গা থেকে। সমাজ-রাষ্ট্র ও ব্যক্তিগত সকল সম্পর্কের দহনকে নাটকে তুলে ধরা হয়েছে।’
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন