মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০২:১৩:৪০

তাহসান ও ইমরানে ‘মন কারিগর’ বাজারে

তাহসান ও ইমরানে ‘মন কারিগর’ বাজারে

বিনোদন ডেস্ক : অবশেষে ভক্ত শ্রোতাদের অপেক্ষার পালা শেষ করে বাজারে এসেছে এ সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। এই অ্যালবামের মধ্যেই প্রথম তাদের এক সাথে কাজ করা।

সিডি চয়েসের ব্যানারে আজ মঙ্গলবার থেকে সারাদেশে সিডি আকারে পাওয়া যাবে ‘মন কারিগর’ অ্যালবামটি। পাশাপাশি জিপি মিউজিক থেকে শোনা এবং ডাউনলোড করা যাবে। দুই শিল্পী ৩টি করে মোট ৬টি গানে কণ্ঠ দিয়েছেন এতে।

সবগুলোরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে করেছেন ইমরান। অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রবতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ এবং ‘বলো কবে দেখা হবে’।

তাহসান বলেন,‘এই অ্যালবামের প্রতিটি গানেই নতুনত্ব আছে। কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়টাও হয়েছে দুর্দান্ত। শোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’

ইমরান বলেন, ‘আমার অনেক স্বপ্নের অ্যালবাম ‘মন কারিগর’। প্রকাশ পাওয়ায় খুব ভালো লাগছে। আমার বিশ্বাস প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’  
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে