মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৪:৪৫:২৩

সাবেক প্রেমিকের বাংলোতে কেন গিয়েছিলেন দীপিকা?

সাবেক প্রেমিকের বাংলোতে কেন গিয়েছিলেন দীপিকা?

বিনোদন ডেস্ক : কানাডায় হলিউড ছবি ‌‘ট্রিপল-এক্স’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। কিন্তু শুটিংয়ের মাঝে বিরতী দিয়ে তিনি সোজা চলে আসেন মুম্বাইতে। বলা হয়েছিলো তিনি কানাডা থেকে এসেই যাবেন শ্রীলঙ্কায় তার বন্ধুর বিয়েতে।

তাহলে শ্রীলঙ্কা যাওয়ার আগে কানাডা থেকে মুম্বাই এসেই তিনি কেন চুপিসারে সাবেক প্রেমিক রণবীর কাপুরের বাংলোতে গিয়েছিলন? এ নিয়ে এখন নানা জল্পনা কল্পনা চলছে বলিউডে। তবে দীপিকার এই চুপিসারে সাবেক প্রেমিকের বাংলোতে যাওয়াটা কতটা ভালোভাবে নিবেন বর্তমান প্রেমিক রণবীর সিং? তা এখনও জানা যায়নি।

এদিকে ওই ঘটনার পর থেকে বলিউডজুড়ে আলোচনা শুরু হয়েছে, দীপিকা হয়তো বর্তমান প্রেমিক রণবীর সিংকে ছেড়ে আবারও ফিরে যাচ্ছেন পুরনো প্রেমিক রণবীর কাপুরের কাছে।

কয়েকদিন আগেই ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেক আপ হয়েছে রণবীর কাপুরের। দুঃখটা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তাই কি প্রাক্তন প্রেমিকাকে কাছে চাইছেন রণবীর?

এদিকে রণবীর সিং ব্যস্ত দুবাইতে। প্রেমিকা দীপিকাও হলিউড থেকে ছুটি পেয়ে মুম্বাইয়ে ফিরেছেন। কিন্তু ব্যস্ত রণবীর সিং তার প্রেমিকা হলিউড থেকে ছুটি নিয়ে সাবেক প্রেমিকের সাথে সময় কাটাচ্ছেন, তা কিভাবে নিবেন?
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে