মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৫:০৬:৫১

একই বিমানে বলিউডের সেই ভিলেনের মুখোমুখি ঢাকাই কিং শাকিব, কিন্তু কেন?

একই বিমানে বলিউডের সেই ভিলেনের মুখোমুখি ঢাকাই কিং শাকিব, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : বিমানের একটি ফ্লাইটে ঢাকাই ছবির কিং শাকিব খান ও বলিউডের আলোচিত ভিলেন রাহুল দেব মুখোমুখি হয়েছিলেন। আর এটাই তাদের প্রথম দেখা। কিন্তু কেন তারা মুখোমুখি হলেন! জানেন কি?

জানা গেছে, একটি যাত্রীবাহি বিমানের অভ্যন্তরে যাত্রী হিসেবে আছেন শাকিব খান। তার পায়ের উপর একটি অ্যাপলের ল্যাপটপ, বুক পকেটে কলম। তাকে দেখেই বুঝা যাচ্ছে তিনি যেনতেন ব্যক্তি নন। হয় তো বড় কোন ব্যবসায়ি। আর তার পাশেই বসা ছিলেন বলিউডের আলোচি ভিলেন রাহুল দেব। রাহুল হঠাৎ করেই শাকিবের কাছে কলমটি চেয়ে বসলেন। আর শাকিব খানও ভদ্রতা স্বরূপ কলমটি এগিয়ে দিলেন।

এমন দৃশ্যটি মূলত যৌথ প্রোযজনার ছবি ‘শিকারি’র। তবে আস্ত কোন বিমান ছিলো না ওটি। কলকাতার ফিল্ম সিটিতে শুটিং এর জন্য হুবহু বিমানের আদলে একটি সেট রয়েছে। আর এতেই ধারণ করা হয় ওই দৃশ্যটি।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে