মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৫:১২:১৩

দাদা-দাদির কাণ্ড দেখে অঝোরে কাঁদলেন আলিয়া ভাট্ট

দাদা-দাদির কাণ্ড দেখে অঝোরে কাঁদলেন আলিয়া ভাট্ট

বিনোদন ডেস্ক : ভলিউড অভিনেত্রী আলিয়া ভাট্ট এখন সদর্পে হেঁটে বেড়াচ্ছেন বলিউড দুনিয়ায়। কিন্তু হঠাৎ কেনো এত ভেঙে পড়লেন আলিয়া? আসলে ‘ভেঙে পড়লেন’ বলতে যা বোঝায়, তা নয়। কিন্তু আলিয়া ভাট্টের দু’চোখ বেয়ে নেমে এল লোনা জলের ধারা। আর তা-ই ধরে রাখা হল ভিডিওয়। আলিয়া বোধহয় ভাবতেই পারেননি, দু'জন বৃদ্ধ লোক তার জন্য এমনটাও করতে পারেন!

গত ১৫ তারিখ ছিল আলিয়ার ২৩ তম জন্মদিন। বাড়িতে পরিবারের সঙ্গে একান্ত মুহূর্তের সেই আবেগঘন দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন আলিয়ার এক বান্ধবী। বৃদ্ধ দাদা এবং দাদিমা তার জন্য ‘হ্যাপি বার্থ ডে’-র গানের সূর তুললেন। একজন বেহালায়, অন্যজন মাউথঅর্গ্যানে। আর একান্ত মুহূর্তের এমন দৃশ্য দেখে চোখের জল যেন ধরে রাখতে পারলেন না বলিউডের এই অভিনেত্রী।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে