বিনোদন ডেস্ক : এর আগে বেশ কয়েকবার কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান। কিন্তু আগে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি ভারত। তবে এবারই প্রথম পাকিস্তানকে বধ করেছে ভারতীয় ক্রিকেট টীম।
এদিকে ইডেন গার্ডেন উত্তেজক এই ম্যাচ নিয়ে আফ্রিদি, আফ্রিদি বলে চিৎকার এবং একের পর এক ভিডিওবার্তা প্রকাশ করে দারুণ আলোচনায় চলে আসেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ।
এই কান্দিল বালোচ আফ্রিদির অন্ধভক্তই ছিলেন এতোদিন। কিন্তু সেদিন ভারতের কাছে হারের পর সব হিসেব নিকেশ যেন পাল্টে যাচ্ছে তার! পাশার দান যেন মুহূর্তেই বদলে গিয়ে বিরাট কোহিলির দিকে ছুটছে!
কারন, ক্রিকেটের নন্দন কানন, ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানের কাছে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। আর এই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। আর এই জয়ের মধ্য দিয়ে 'ইডেনে পাকিস্তানকে কখনও হারাতে পারেনি ভারত' এই মিথও সেদিন ভাঙে দিয়েছে ভারতীয় ক্রিকেট টীম।
সূত্র বলছে, আফ্রিদির 'ডাই হার্ট' ফ্যান মডেল কান্দিল বালোচ বিরাটকে এতটাই পছন্দ করতে শুরু করেছেন যে, একেবারে ডিরেক্ট প্রেমের প্রস্তাবেও পিছুপা হননি। টুইটে বিরাট প্রেমে গদগদ কান্দিল বালোচ।
বিরাট যে আনুশকা ভালবাসেন সে কথাও অজানা নয় তার। তবুও, প্রেমে পা বাড়াতে রাজি বালোচ। ‘শুধু আনুশকাই কেন?’, 'বেবি বিরাট'কে প্রশ্ন এই পাকিস্তানি মডেলের।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন