বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের উপরে চাপ বাড়াতে শুরু করেছেন বলিউডের কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। শোনা যাচ্ছে, সংবাদমাধ্যমের সামনে হৃত্বিক ও তার সম্পর্কের খুটিনাটি সব কিছুই খুলে বলার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এই অবস্থায় হৃত্বিক কোথায়? কী করছেন তিনি?
বলিউডের গুঞ্জন সঠিক হলে, খুব শিগগিরই সাংবাদিকদের ডেকে নিজের বক্তব্য পেশ করবেন কঙ্গনা। এ-ও শোনা যাচ্ছে যে, সেই সাংবাদিক বৈঠক হবে বিস্ফোরক। এমন কিছু তাতে থাকবে, যা নাকি কেউ কল্পনা করতে পারেননি।
কঙ্গনা নিজেও মঙ্গলবার রাতে বলেছেন, ‘সময় হলেই সব কথা সকলকে বলব।’ আর কী বলেছেন তিনি? কঙ্গনার কথায়, ‘অভিনেতাদেরও কখনও ব্যক্তিগত স্পেসটা প্রয়োজন হয়। শক্ত হয়ে থাকার অর্থ এই নয় যে কারও উপর দিয়ে ঝড়ঝাপ্টা যাচ্ছে না। সময় হলে সব কথা বলব।’
বলা বাহুল্য, এই সবে হৃত্বিকের উপরে চাপ বাড়তে পারে। কিন্তু টুইটার দেখে তা অবশ্য বোঝায় উপায় নেই। হৃত্বিকের টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দুবাইয়ে দুই ছেলে রেহান এবং হৃদানকে নিয়ে গো-কার্টিং করছেন হৃত্বিক!
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন