মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৬:৫৪:৪৬

গ্রেফতার হচ্ছেন অভিনেত্রী ঈশানা

 গ্রেফতার হচ্ছেন অভিনেত্রী ঈশানা

বিনোদন ডেস্ক : মানহানির এক মামলায় গ্রেফতার হতে পারেন ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।  তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

আদালতে সমন পেয়ে হাজির না হওয়ায় এ গ্রেফতারি জারির নির্দেশ দেয়া হয়।

২২ মার্চ মঙ্গলবার এ নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা।  অভিনেতা প্রযোজক প্রেম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

প্রযোজক অভিনেতা প্রেম গত ৩ ফেব্রুয়ারি মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে আসামি ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে।  কিন্তু আজ ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।  আসামিকে পুলিশ গ্রেফতার করছে কি করছে না এই মর্মে প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেন।  সেইসাথে তার নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন।  ঈশানার বন্ধুরা তাতে বাজে কমেন্ট করেন।  এতে বাদীর সুনামহানি, সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে