মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৭:৪৯:৪৮

মামলা থেকে মুক্তি পেলেন প্রীতি জিন্তা

মামলা থেকে মুক্তি পেলেন প্রীতি জিন্তা

বিনোদন ডেস্ক : ব্যাংকের চেক বাউন্স মামলায় অব্যাহতি পেলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিরুদ্ধে আনা মামলা খারিজ হয়ে গিয়েছে। প্রীতির আইনজীবী হীতেশ জৈন এ কথা জানিয়েছেন। চিত্রনাট্যকার আব্বাস তায়রেওয়ালা প্রীতির বিরুদ্ধে এই মামলা করেছিলেন।

আব্বাস প্রীতির ইশক ইন প্যারিস সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। এর পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া ১৮.৯ লক্ষ টাকার চেক বাউন্স করে বলে অভিযোগ করেন আব্বাস।

আদালতে জৈন তার জবাবে বলেন, প্রীতি আব্বাসকে ওই চেক দিয়েছিলেন। কিন্তু তাকে না জানিয়ে ব্যাঙ্কে ওই চেক জমা না দিতেও বলেছিলেন আব্বাসকে।

আদালত প্রীতির আইনজীবীর যুক্তি মেনে নেন এবং বলিউড অভিনেত্রীকে মামলা থেকে অব্যাহতি দেন। ২০১৩-তে এই মামলা দায়ের করা হয়েছিল।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে