বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০১:৫৫:২৪

স্বামীকে নিয়ে কি করছেন প্রীতি?

স্বামীকে নিয়ে কি করছেন প্রীতি?

বিনোদন ডেস্ক : কেমন আছেন প্রীতি জিনতা? বেশ আছেন। বিয়ের পর পুরোই বদলে গেছে তার জীবনধারা। তিনি এখন আমেরিকাতে বেশ উচ্ছ্বাসেই দিন কাটাচ্ছেন স্বামী জেনে গুডএনাফের সঙ্গে।

তাহলে কি তিনি আর বলিউডে ফিরবেন না? না, এ মুহূর্তে অন্তত তার বলিউডে ফেরার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রীতি জিনতা নিজেই। আর তিনি যে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিন কাটাচ্ছেন, তা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কখনো হাতভর্তি চুড়ি পরে ছবি পোস্ট করছেন। কখনো বা গুডএনাফের সঙ্গে আবির খেলায় মেতে ওঠা ছবি পোস্ট করছেন।

গত ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ে করেন প্রীতি। অবশ্য বন্ধুদের ফোনে দাওয়াত দিয়েছিলেন। তাই অনেকে প্রীতিকে শুভেচ্ছা জানাতে সদূর আমেরিকায় উড়েও গেছেন। আবার কেউ কেউ ফেসবুক-টুইটারেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি প্রীতির শেয়ার করা একটি ছবিতে তার হাতভর্তি চুড়ি দেখা গেছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিয়েতে নতুন ব্যাপার হলো কয়েকটা দিন চুড়ি পরে থাকা।'

তবে স্বামী আমেরিকায় থাকলেও প্রীতি ভারতেই থাকতে চান। তার কথায়, 'আমার স্বামীর বয়স ৪১ বছর। ছয় ফুট এক ইঞ্চির মানুষটা সারাদিন কাজে ডুবে থাকে। ও আমেরিকায় থাকলেও আমি দেশেই থাকব। দেশ ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারি না।'

আর হানিমুন? এ প্রসঙ্গে মজা করে প্রীতি জানিয়েছেন, হানিমুনে যাওয়ার আগে টেলিগ্রাম করে সবাইকে জানিয়ে দেবেন! এদিকে, চেক বাউন্সিং মামলা থেকে রেহাই পেয়েছেন প্রীতি জিনতা। মুম্বাই মেট্রোপলিটন আদালত তাকে ২২ মার্চ মামলাটি থেকে রেহাই দিয়েছেন।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে