বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৬:০৭:০৬

অবিশ্বাস্য! মাত্র সাড়ে ৩ মিনিট শাহরুখের বলিউড জীবন?

অবিশ্বাস্য! মাত্র সাড়ে ৩ মিনিট শাহরুখের বলিউড জীবন?

বিনোদন ডেস্ক : তিনি বাদশা। তার ভক্ত পুরো বিশ্বজুড়েই। আর ভক্তদের কাছ থেকে উপহার পাবেন না তিনি, একি হয়? মোটেও না। তাই তো তিনি দারুণ এক উপহার পেলেন তার এক ভক্তর কাছ থকে। তা কি পেলেন বাদশা?

এমন তোওফা, যে তোওফাতে স্টার ফ্যান হয়ে যান ফ্যানের। হ্যাঁ। একদমই তাই। শাহরুখের ফ্যানের স্যান্ড আর্ট তোওফাতে ফ্যানের শিল্পকর্ম দেখে ফ্যান হলেন কিং নিজেই। কিংয়ের বলিউড সফর, মাত্র ২০০ সেকেন্ডে।

প্রত্যেক ছবির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংলাপ আর স্যান্ড আর্টের মাধ্যমে সেই ছবির সিগনেচার মার্ক, যেমন 'চাক দে ইন্ডিয়া'র হকি স্টিক, 'কাল হো না হো'তে কিংয়ের ঐতিহাসিক সিগনেচার মার্ক সবই আছে এই ২০০ সেকেন্ডে।

রাহুল আর্য্য, শাহরুখের লক্ষ-কোটি ফ্যানদের মধ্যে একজন, যিনি সবার থেকে নিজেকে স্বতন্ত্র তো করেছেন, সঙ্গে তিনি যার ফ্যান তথা শাহরুখ খানকেও নিজের শিল্পকর্মের ফ্যান বানিয়েছেন।

https://www.youtube.com/watch?v=gWFcwnbkpns এই লিংকে যেয়ে দেখুন সেই ভক্তের আলোচিত সেই ভিডিও
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে