বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৭:১৯:৩৭

রাজত্ব বাড়ল বলিউড শাহেন শাহ’র

রাজত্ব বাড়ল বলিউড শাহেন শাহ’র

বিনোদন ডেস্ক : রাজত্ব বাড়ল বলিউড শাহেনশা খ্যাত অমিতাভ বচ্চনের। বলিউড পাড়ার পাশাপাশি তিনি এখন নেট দুনিয়ারও শাহেনশা। ট্যুইটারে অমিতাভের ফ্যান ফলোয়ার সংখ্যা এসে দাঁড়ালও ২ কোটি। আর সেই সঙ্গে তিনি হলেন প্রথম বলিউডের তারকা যার সোশ্যাল মিডিয়ায় এতো বিপুল ভক্ত অনুরাগী রয়েছে।

অমিতাভ ট্যুইটে লিখেন, ‘বাড়ুম্বা!! ২০ মিলিয়ন! সবাইকে ধন্যবাদ’ এই ঘোষণাটি অমিতাভ নিজেই দিয়েছেন তিনি প্রায় ২ কোটি ফলোয়ারের একটা মাইলস্টোনে পৌঁছে গিয়েছেন। তবে সঙ্গে এও বলে দিলেন এবার নাকি তার লক্ষ্য ৩০ মিলিয়ন ফলোয়ার সংগ্রহ করা!

২০১০ সালে ট্যুইটার দুনিয়ায় যাত্রা শুরু বলিউড শাহেনশার। তারপর থেকে লাফিয়ে বেড়ে চলেছে তার ভক্তদের সংখ্যা। এ ব্যাপারে বলিউডের সবাইকে এমনকি তিন খান শাহরুখ, সালমান ও আমিরকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে শাহরুখের ট্যুইটার ফলোয়ার ১.৮ কোটি, আমিরের ১.৭ কোটি, এবং সালমানের ১৬.৮।

তবে এই ৭২ বছর বয়সে তার কাজের বহরের যেমন কম নেই। ঠিক তেমনই বয়সের নিরিখে প্রযুক্তিকে ব্যবহার করার ক্ষেত্রেও তিনি অনেকের থেকে বহু কদম এগিয়ে। প্রায় প্রতিদিনের খুঁটিনাটি জানিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।  এমনভাবে সোশ্যাল মিডিয়ায় যিনি অ্যাকটিভ তার অনুগামীর সংখ্যাই বা কম হয় কি করে? তবে শাহেনশা ফলোয়ার লিস্টে শুধু ফ্যানরা নয়, রয়েছেন মুকেশ ভট্ট, শ্রীদেবী, দিলীপ কুমার, মাধুরী দীক্ষিতের মতো সেরা ব্যক্তিরাও।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে