বিনোদন ডেস্ক : ক’দিন আগে খবর বের হয়েছিলো বলিউড বাদশার সাথে একই ছবিতে দেখা যাবে বিতর্কিত অভিনেত্রী সানি লিওনকে। তখন অনেকেই এ কথা শুনে চোখ কপালে তুলেছিলেন। কেউ বলেছিলেন মিথ্যে কথা। কিন্তু না। পুরো ব্যাপারটাই সত্যি।
আর সত্যি বলেই ইতোমধ্যে শাহরুখ খানের সাথে শুটিংও শুরু করে দিয়েছেন সানি লিওন। শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’ এর একটি আইটেম গানে বিতর্কিত এই অভিনেত্রীকে দেখা যাবে।
সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে শুটিং শুরু করছেন সানি। গানটি ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’। আটের দশকে চার্টবাস্টারে থাকা ফিরোজ় খান ও জিন্নাত আমনের এই গানটির রিমেকে ডান্স করবেন সানি লিওন। মেহেবুব স্টুডিওতে এই গানটি শুট করার জন্য বিশেষ সেট বানানো হয়েছে।
সেটটি পুরোনো দিনের বারের আদলে তৈরি হয়েছে। সেটে আছে রেট্রো লুক। সেখানেই নাচ করবেন সানি। চারদিন ধরে চলবে ছবির শুটিং। এর জন্য প্রায় ৫০ জন জুনিয়র আর্টিস্ট ও ২০ জন ডান্সারকে একত্রিত করা হয়েছে।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন