রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ১০:০৮:২১

বাঙালিদের মাছ বাজারে অমিতাভ বচ্চন

বাঙালিদের মাছ বাজারে অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : বলিউড শাহেন শাহ মাছের বাজারে গেলেন। দরদাম করে মাছ কিনলেন। ঠিক যেমন আর পাঁচটা বাঙালি কেনেন।

সল্টলেকের সিকে মার্কেটে চলছিল TE3N-এর শুটিং। সেখানেই মাছ কিনছিলেন অমিতাভ। আর তাকে ফলো করছিল ক্যামেরা। ক্যামেরার পিছনে ছিলেন রিভু দাশগুপ্ত। এই ছবি সোশাল সাইটে প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরই তা ভাইরাল।

আর হবে নাই বা কেন? একে কলকাতার জামাই, তায় অমিতাভ বচ্চন। তার উপরে আবার মাছের বাজার। সব মিলিয়ে বাঙালির মনপসন্দ জিনিস। মন যে মজবেই, তাতে আর সন্দেহ কি। সেই সঙ্গে অমিতাভকে এই রুপে দেখে ভারতীরাও নিশ্চয়ই মজেছে। না হলে কি আর ছবি ভাইরাল হয়?
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে