বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ছেলের সাথে বলিউড শাহেন শাহ আমিতাভ বচ্চনের নাতনিকে নিয়ে এ পর্যন্ত কম হৈ চৈ হয়নি বলিউডে। একের পর এক তারা নানা ভাবেই সংবাদের শিরোনাম হচ্ছেন।
শুরুটা হয়েছিলো একটি সিক্রেট ভিডিও দিয়ে। সেখান থেকেই বলা হচ্ছিলো তারা দু’জন চুটিয়ে প্রেম করছেন। যদিও এ ব্যাপারে কেউ কোন মুখ খুলেনি। তবে থেমে থাকেনি গুঞ্জন। প্রায় থেমে থেমেই সংবাদ মাধ্যমে উঠে আসে তাদের দু’জনের ঘনিষ্ঠতার খবর।
এদিকে প্রায় সময় শাহরুখ পুত্র আরিয়ান খান আর অমিতাভ নাতনি নভ্যার নতুন নতুন পার্টি ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। আর তা নিয়ে শুরু হয় হৈ চৈ। সম্প্রতি তেমনই আরেকটি নতুন ছবি নিয়ে বলিউড এখন সরগরম।
তবে মাঝে শাহরুখের ছেলের সঙ্গে অমিতাভের নাতনির প্রেমের গুঞ্জন একেবারে চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে পার্টি করেছেন তারা দু’জন। স্টানিং নভ্যার পাশে গর্জিয়াস আরিয়ান যেন একে অন্যকে কমপ্লিমেন্ট দিচ্ছেন। আর এ ছবি নিয়েই এখন চর্চা চলছে।
উল্লেখ্য, ইংল্যান্ডে এখন কেরিয়ার তৈরিতে ব্যস্ত দু’ জনেই। তবে ক’দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা অন্য একটি ছবিতে এক ব্রিটিশ বন্ধুর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গিয়েছিল নভ্যাকে।
অনেকেই বলেছিলেন, ওই বন্ধুর সঙ্গেই নাকি ডেটিং করছেন নভ্যা। কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে তাজমহল বেড়াতেও গিয়েছিলেন শ্বেতা-কন্যা। সেই গ্রুপেও নভ্যার সঙ্গে ছিলেন তার এই বিশেষ বন্ধু! তবে আরিয়ানের সঙ্গে নভ্যার পার্টির ছবি প্রকাশ্যে আসার পরই বন্ধ হয়েছে সেই জল্পনা।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন