বিনোদন ডেস্ক : অাসন্ন ‘সুলতান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলিউড ভাইজান সালমান খান। এর মধ্যেই হঠাৎ একটি মন্তব্য করে আবারও আলোচনায় চলে আসছেন তিনি। তবে নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছেন। কিন্তু কী সেই মন্তব্য? আর এর পিছনে কি অন্য কোনও ভাবনা রয়েছে কী?
তার মতে, ভারতে সিনেমা হল’এর অভাব আছে। তিনি বলেন, ‘ভারতে সিনেমা হল’এর সংখ্যা খুব কম। এখনও ১০ হাজারের বেশি হল বানানো যেতে পারে এখানে। বিশেষত আমার মনে হয়, প্রধান প্রধান শহরগুলোর বদলে মফস্সল এলাকাগুলোয় সিনেমা হল তৈরি করা ভাল। কারণ, ওই সব জায়গাতেই হল’এর সংখ্যা কম’।
উল্লেখ্য, সালমান খানের আসন্ন ছবি ‘সুলতান’ নিয়ে এখনই্ বলিউডজুড়ে চলছে দারুণ আলোচনা। এ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝেও বাড়ছে আগ্রহ। এখানে তার বেগম হিসেবে অভিনয় করছেন আনুশকা শর্মা।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন