বিনোদন ডেস্ক : বলিউডের সব থেকে বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের আগামী ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’। যা সানি ভক্তদের জন্য সুখবর! আগামী মাসেই এই ছবিটি মুক্তি পাচ্ছে।
এদিকে বরাবরের মতো এ ছবিতেও অত্যন্ত সাহসী চরিত্রে দেখা যাবে সানি লিওনকে। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলার কিন্তু প্রমাণ করছে, আগের যে কোন সময় থেকেও এ ছবিতে তিনি আরও বেশি সাহসী।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেড় মিনিটের ট্রেইলার। আর এই ট্রেইলারেই দেখা মিললো সাহসী সানি লিওনের। তবে উপস্থাপনাটা ছিলো অন্য যে কোন ছবি থেকেও নান্দনিক।
টি-সিরিজের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি ছাড়ার পর বেশ নাড়া দিয়েছেন ভক্তদের মন। এ পর্যন্ত দেড় লাখ বার ভিউ হয়েছে। জেসমিন ডি’সুজা পরিচালিত ছবিতে সানির সঙ্গে জুটি বেধেছেন তনুজ ভিরওয়ানি।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন