বিনোদন ডেস্ক : বাংলাদেশের মিডিয়া জগতের আলোচিত মডেল ও অভিনেত্রী তিন্নি। অনেকদিন তিনি মিডিয়ার বাইরে ছিলেন। সম্প্রতি আবারও ব্যস্ত হচ্ছেন তিনি নাটকে। এরই মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি নাটকে।
বাংলাদেশ পুলিশের সহযোগিতায় শামীম শিকদার’র রচনা ও সন্জয় সমদ্দারের চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘চেক পোষ্ট’ নামে একটি থ্রিলার নাটক।
একটি পুলিশ চেকপোস্ট নিয়ে নাটকের গল্প। এতে দেখা যাবে একজন এস আইকে যিনি চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা। রাত যত গভীর হয় তার ব্যস্ততাও তত বাড়ে। এসময় ঘটে না ঘটনা। এক পর্যায় চেকপোষ্টে কিছু সন্ত্রাসীর সাথে গোলাগুলির ঘটনায় মারা যায় একজন কনস্টেবল। এমন গল্প নিয়েই নির্মাণ করা হচ্ছে নাটক ‘চেক পোষ্ট’।
এ নাটকে তিন্নি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শতাব্দি ওয়াদুদ মীরাক্কেল খ্যাত জামিল ও শামীম প্রমূখ। শ্বাসরুদ্ধকর এ একরাতের গল্পের নাটকটি আগামীকাল ২৮ মার্চ ও তারপরদিন চিত্রায়িত হবে হাতিরঝিলে।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন