রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৭:০৬:২২

হিজড়া সেজে নাচতে গিয়ে মিশার সর্বনাশ

হিজড়া সেজে নাচতে গিয়ে মিশার সর্বনাশ

বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে হিজড়া সেজে নাচতে গিয়ে সর্বনাশ হলো মিশা সওদাগরের।  অবশ্য শিল্পীদের এমন অনেক কিছুই করতে হয় যা বাস্তবে অসম্ভব।  এমন এক ঘটনা ঘটেছে।

সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘মিসড কল’ ছবির একটি গানে হিজড়া সেজে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন মিশা সওদাগর।  একঝাঁক হিজড়ার সঙ্গে নেচে গেয়ে মাত করেন পুরো ইউনিট।  কিন্তু হঠাৎ সেখানে ঘটে যায় ছন্দপতন।  নাচতে গিয়ে মিশার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।  এতে আহত হন তিনি।  বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

‘মিসড কল’ একজন হিজড়ার চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর।  এতে তিনি প্রধান খল অভিনেতাও।  সম্প্রতি এফডিসিতে ছবির একটি গানের দৃশ্যধারনের কাজ শুরু করেন নির্মাতা সাফিউদ্দিন সাফি।

ঘটনাচক্রে সেদিন এক নাম্বার ফ্লোরে নাচতে গিয়ে হঠাৎ পায়ে আঘাত পান মিশা।  পরে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে যান তিনি।

এ ব্যাপারে ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, কয়েকজন হিজড়াকে নিয়ে নাচতে গিয়ে হঠাৎ পড়ে যান মিশা সওদাগর।  পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানান।

মিশা সওদার আহত হওয়ায় আপাতত ছবিটির চিত্রধারনের কাজ বন্ধ রয়েছে। মিশা সওদাগর সুস্থ হওয়ার পর সিডিউল নিয়ে শুটিং শুরু করা হবে বলে  জানান নির্মাতা সাফিউদ্দিন সাফি।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে