স্পোর্টস ডেস্ক : দুরন্ত বিরাট কোহলি। অসাধারণ লড়াই ভারতের হয়ে। মাঝে সঙ্গ দিলেন যুবরাজ, শেষ করলেন ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের ইতিহাস ধরা থাকলো। শুরুটা যেভাবে করেছিল অস্ট্রেলিয়া মনে হয়েছিল অনেক বড় রানের লক্ষ্য থাকবে ভারতের জন্য।
কিন্তু শেষ মেষ ভারতীয় বোলারদের দৌলতে তেমনটা হয়নি। তারপর লক্ষ্যটা কঠিন ছিল ১৬১। শুরুটা দুর্বল হলেও ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন বিরাট কোহলি। ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন। সাথে সাথে সারা ভারত মাতলো কোহলি নিয়ে।
খেলা শেষ হতেই কোহলিকে নিয়ে প্রশংসায় ভরে যায় ট্যুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে ব্যতিক্রমী এক স্ট্যাটাস দিলেন দক্ষিণে অভিনেত্রী হারশিকা পাঞ্চাল। ভারতের জেতার পর তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে প্রস্তাব দেন। তিনি লেখেন, শুধুই ভারত! অসাধারণ একটি বিজয়, বিরাটকে আমি ভালোবাসি!
এদিকে কিছু উগ্র বিরাটভক্তরা লিখেছেন, প্রত্যেক সফল মানুষের পিছনেই একজন হিংসুটে গার্লফ্রেন্ড রয়েছে যে এখন হাত কামড়াচ্ছে। আর এক জনের টুইট, ৪৪৬২১২ অস্ট্রেলিয়ার পিএনআর নম্বর। ফ্লাইট বুকিংয়ের জন্য এজেন্টরা যোগাযোগ করুন।
কিছুদিন আগে বিরাটের গার্লফ্রেন্ড অনুষ্কার সাথে পাকাপাকি ভাবে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বলে দু’জনের তরফ থেকে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম।
২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস