সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৯:০২:২০

অভিনয়কে বিদায় জানালেন সেই অভিনেত্রী

অভিনয়কে বিদায় জানালেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক : আর অভিনয় করবেন না। অভিনয়কে পাক্কা বিদায় জানিয়ে দিয়েছেন চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় বিজয়ী অভিনেত্রী হাসিন রওশন।

গতকাল সকালে হাসিন নিজেই জানিয়েছেন এ খবরটা। ফলে নতুন করে আর কোনো বিজ্ঞাপন বা নাটকে দেখা যাবে না তাকে। কিন্তু কেন? হাসিন বললেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। পুরো সময়টা আমি পরিবারের সঙ্গে কাটাতে চাই। সবার আগে আমার পরিবার।’

কথা প্রসঙ্গে হাসিন জানালেন, অনেক দিন ধরেই এমন সিদ্ধান্ত নেবেন বলে ভাবছিলেন। কিন্তু হাতে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ থাকায় চাইলেও অভিনয়কে বিদায় জানানো সম্ভব হচ্ছিল না। এখন সব ধারাবাহিকের কাজ শেষ। তাই তো সিদ্ধান্ত নিতে আর দেরি করলেন না তিনি।

হাসিন বললেন, ‘ঈদের আগে অভিনয় বন্ধ করে দেওয়ায় অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু সত্যি বলতে, আমি আর মিডিয়ায় কাজ করব না। ঈদের আগে দেশের বাইরে যাব। তা ছাড়া আর কোনো কাজ নেই।’

উল্লেখ্য, গত পাঁচ বছরে বেশ কিছু বিজ্ঞাপন, একক নাটক এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এখনো তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নিয়মিত প্রচারিত হচ্ছে এবং কিছু একক নাটকও আছে প্রচারের অপেক্ষায়।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে