বিনোদন ডেস্ক : ডব্লিউ ডব্লিউ ই’র সব থেকে আলোচিত তারকা রেসলার ডোয়াইন জনসন ওরফে দ্য রক। তিনি রেসলিংয়ে যেমন সফল, তেমন হলিউডে পেয়েছেন দারুণ সফলতা। এবার সেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান।
সম্প্রতি এক টুইটার বার্তায় ডোয়াইন জনসন লিখেছেন, আমি কেনো প্রেসিডেন্ট হতে পারি তার কিছু দিক উল্লেখ রয়েছে এখানে। সম্ভবত একদিন হোয়াইট হাউস আমাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করবে।
এর আগেও হোয়াইট হাউসের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন ডোয়াইন জনসন। ২০১২ সালে যখন অভিনয়ের দিকে রক জোর দিচ্ছিলেন সেসময়ই তিনি বলেছিলেন, এমন একদিন আসবে আমি হয়তো রাজনীতি দিয়ে মানুষের ওপর প্রভার ফেলতে পারব।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন