বিনোদন ডেস্ক : বলিউডে বিপাশা বসুর বিয়ে নিয়ে নানা নাটক ইতোমধ্যে মঞ্চস্থ হয়েছে। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনাও শোনা গিয়েছে। তবে সব কিছু পর এবার খুশির খবর হলো বিপাশা ও করণ বিয়ে করতে যাচ্ছেন। এখবরই এখন পাক্কা।
তবে তারকাদের বিয়ে হবে আর খানিকটা নাটকীয় পরিবেশ তৈরি হবে না এটা কি হয়? ক’দিন আগেও প্রীতি জিনতার বিয়ে নিয়ে নানা নাটক হয়েছিলো। বলিউডে এটা যেন একটা ট্রেন্ড। কারণ এ পর্যন্ত যতগুলো তারকা জুটির বিয়ে হয়েছে তার বেশিরভাগ ঘিরেই ছিল নানা জল্পনা। সেই ধারাবাহিকতায় বিপাশা বসুর বিয়ে নিয়েও গুঞ্জনের কোনো কমতি ছিল না।
বিয়ের সবকিছু যখন প্রায় ঠিক তখনই পারিবারিক কারণে তাদের বিয়ের খবর থেমে গেল। এর কারণ হিসেবে জানা যায়, বিপাশাকে মেনে নিতে আপত্তি ছিল করণের মায়ের। কিন্তু এখন আর সেই বাঁধা নেই। করণের মা তাদের সম্পর্ক মেনে নিয়েছেন।
আর এই খবর পাওয়ার পর এখন বিপাশা-করণ দু’জনই তাড়াহুড়ো করে প্রস্তুতি নিচ্ছেন তাদের বিয়ের। আর যেন দেরি করতে চাইছেন না তারা। গণমাধ্যমে এখন দু’জনই তাদের বিয়ের খবরটি বেশ আনন্দের সাথেই সবাইকে জানাচ্ছেন।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন