বিনোদন ডেস্ক : রাত তখন গভীর। আর এই গভীর রাতেই হাতিরঝিলে চলে আসলেন আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি! শুধু তিনি যে এসেছেন, তাও নয়! রাতভর তিনি অাড্ডা দিলেন পুলিশ চেকপোস্টে নিরাপত্তাবাহিনীর সঙ্গে! ভাবছেন ব্যাপারটা কি?
খোঁজ নিয় জানা গেছে, তিন্নি একা নন। তার সঙ্গে এসে যোগ দেবে আরও দুজন। একজন মাতাল আরেকজন পাগল। তবে তিন্নির হাতিরঝিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই আড্ডা কিন্তু নিয়মিত নয়। মাত্র দুই রাতের জন্য। একটি নাটকের শুটিংয়ে তাকে দুই রাতে দেখা যাবে সেখানে।
শামীম শিকদারের রচনা ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এর নাম ‘চেকপোস্ট’। নাটকে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, জামিল ও শামীম। আর এর দৃশ্যায়নে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশ। ম্যাক্স ক্রিয়েশন লিমিটেডের প্রযোজনায় নাটকটি কোনো বিশেষ দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন