বিনোদন ডেস্ক : আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে তিনি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মাসুদ রানা। ঢাকাই সিনেমার এই জনপ্রিয় এই নায়কের জন্মদিনে এমটিনিউজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্চা ও শুভ কামনা।
১৯৯৯ সালে তিনি সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা' ছবি দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করেন। অার এ ছবি থেকেই তার নাম মাসুদ রানা থেকে শাকিব খান হয়। তবে তার অভিনীত প্রথম ছবির নাম আবুল খায়ের বুলবুলের ‘সবাইতো সুখী হতে চায়’।
এদিকে ২০০৮ সালে বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্না মারা যাওয়ার পর ঢালিউড ইন্ডাস্ট্রির অলিখিত সম্রাট হিসেবে নিজের অবস্থান আজও অটুট রেখেছেন। বর্তমানে তাকে ঢাকাই সিনেমার কিং বলা হয়ে থাকে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন