বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০২:৫৫:৫৯

ট্রেনে করে কোথায় যাচ্ছেন তাহসান ও মিম?

ট্রেনে করে কোথায় যাচ্ছেন তাহসান ও মিম?

বিনোদন ডেস্ক : ট্রেনে করে কোথায় যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সংগীতশিল্পী তাহসান? দু’জনোই একই কামরায় মুখোমুখি। তাদের গন্তব্য তবে কোথায়? আপাতত সে না জানা গেলেও এ রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।

আসলে তারা কেউ কোথাও যাচ্ছে না। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য তারা দু’জন একটি ট্রেনের কামরায় মুখোমুখি বসেছিলেন আলাদা দু’টি ল্যাপটপ নিয়ে। প্রথমবারের মতো মিম ও তাহসান কোন বিজ্ঞাপন চিত্রে জুটি হলেন। তবে সেটি সত্যি সত্যি ট্রেন নয়। ট্রেনের আদলে তৈরি একটি সেটে বুধবার দুপুরে দৃশ্য ধারণ শুরু হয়।

রাজধানীর কোক স্টুডিওতে নির্মাতা সামির আহমেদের নির্দেশনায় চলছে একটি বিজ্ঞাপনের চিত্রধারণের কাজ। যার বিষয়বস্তু হলো, পেশা হিসেবে তথ্য প্রযুক্তির প্রতি তরুণ তরুণীদের আগ্রহী করে তোলা। মিম-তাহসান জুটির এ বিজ্ঞাপনটির গল্পে দেখা যাবে, ছাত্র অবস্থায় তারা ট্রেনে চড়ে বসে। শিক্ষা জীবন শেষে একটা সময় তারা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হয়ে উঠে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে