বিনোদন ডেস্ক : মার্চেই জন্মেছিলেন দিতি। আবার এই মার্চেই চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। গত ২০ মার্চ তিনি চিকিৎসাধীন অবস্থা মারা যান। আজ ৩১ মার্চ তার জন্মদিন।
১৯৬৫ সালের এই দিনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্ম গ্রহণ করেন। আজকের জন্মদিন উপলক্ষে তার দুই সন্তান লামিয়া ও দীপ্ত বৃহস্পতিবার সকালে নারাণগঞ্জের সোনারগাঁয়ে মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনটি শুরু করেছেন। দুপুরে ঢাকায় ফিরে এতিমখানার শিশুদের খাবারের ব্যবস্থা করার কথা রয়েছে।
এদিকে দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে দুপুরের সোনারগাঁও যাওয়ার কথা রয়েছে অভিনেত্রী শর্মিলী আহমেদ ও আজমেরী হক বাঁধনের।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন