আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর নিহত হয়েছে টেনেসি রাজ্যের পূর্বে গ্রেট স্মকি মাউনটেনস ন্যাশনাল পার্কের কাছে সোমবার এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বেল ২০৬ নামের একটি হেলিকপ্টার সেভিয়ারভাইলের কাছে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির অধিকাংশ পুড়ে গেছে।
পিজেওন ফোর্জের পুলিশ প্রধান জ্যাক বল্ডউইন জানিয়েছেন, হেলিকপ্টারটি গ্রেট স্মকি মাউনটেইনের এক পাশ দিয়ে হঠাৎ নেমে আসে এবং বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার চার ঘণ্টা পর ঘটনাস্থলে কয়েকটি উদ্ধারযান ও বেশ কয়েকজন উদ্ধারকর্মী পৌঁছান। সেভিয়ারভাইল থেকে এক কিলোমিটার দূরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন