বিনোদন ডেস্ক : অবশেষ ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোপকে জড়িয়ে টুইট করেছিলেন এই অভিনেতা। এর ফলে তাকে আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়। এ প্রেক্ষিতে খ্রিস্টান ধর্মালম্বীদের কাছে ক্ষমা চেয়েছেন এ অভিনেতা।
গত বুধবার হৃতিক রোশানকে আইনি নোটিশটি পাঠানো হয় ইন্ডিয়া ক্রিস্টিয়ান ভয়েস এর সভাপতি আব্রাহাম মাথাই এর পক্ষ থেকে। নোটিশে বলা হয়েছিল, গত জানুয়ারিতে হৃত্বিক রোশান পোপকে জড়িয়ে যে টুইটটি করেছিলেন তাতে খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এছাড়া আইনি নোটিশটিতে হৃত্বিককে সাত দিনের মধ্যে সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়।
এরপর টুইটারে একটি টুইটের মাধ্যমে হৃত্বিক সকলের কাছে ক্ষমা চেয়েছেন ওই ঘটনার জন্য। তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে ধর্মীয় প্রধানকে (পোপ) নিয়ে আমার টুইটটি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। ধর্মীয় অথবা অন্য কোনো অনুভূতিতে আঘাত করার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এটি অনিচ্ছাকৃত ছিল।’
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন