মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৩:৩৫:৩৭

কোন সেই ক্রিকেটার, যার প্রেমে পরেছেন জয়া আহসান?

কোন সেই ক্রিকেটার, যার প্রেমে পরেছেন জয়া আহসান?

বিনোদন ডেস্ক : বাংলাদেশের আলোচিত অভিনেত্রী জয়া আহসান নাকি একজন ক্রিকেটারের প্রেমে পড়েছেন! এমনটাই জানা গেলো ৪ এপ্রিল সন্ধ্যায় এফডিসিতে। তবে কোন সেই ক্রিকেটার?

এমন প্রশ্নের উত্তরে অবশ্য জানতে হলে ৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। এরপরই জানা যাবে। কারণ, এই দিন মুক্তি পাবে রুম্মান রশিদ খানের চিত্রনাট্যে সাফিউ দ্দিন সাফির পরিচালনায় নির্মিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি- ২’। ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। তার নায়ক শাকিব খান।

ছবিতে শাকিব খান একজন ক্রিকেটার। তার প্রেমিকার চরিত্রেই ধরা দিয়েছন জয়া আহসান। তা একজন ক্রিকেটারের প্রেম পড়ার অনুভূতিটা কেমন? এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান জানিয়েছেন, ‌‘এটা জানতে হলে ছবিটি দেখতে হবে। কারণ সাধারণত আমাদের দেশে একজন মডেল এবং ক্রিকেটারের সঙ্গে প্রেম দেখা যায় না। সেজন্য এ বিষয়ে বলে দর্শকদের ছবিটি দেখার আগ্রহ কমাতে চাইনা। ছবিতে ক্রিকেটারের প্রেমে পড়ার প্রক্রিয়াটি দেখতে হলে- ছবি দেখতে হবে। আর তখনই দর্শকরা বুঝতে পারবেন, মডেল ক্রিকেটারের প্রেম পড়ে নাকি ক্রিকেটার মডেলের প্রমে পড়ে’!

জানা গেছে, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ ছবিটি পুরোপুরি বিনোদনমূলক একটি ছবি। এটি সম্পূর্ণরূপে মৌলিক গল্পে নির্মিত হয়েছে বলেই জানা গেছে। এখানে প্রেম-ফ্যামিলি ড্রামা সবকিছুই দর্শকরা দেখতে পাবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। বিগ বাজেটের এই ছবিটি নিয়ে খুব আশাবাদী জয়া আহসান।

এদিকে ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় এফডিসিতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি- ২’ ছবির একটি প্রীতি সম্মেলন এবং অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে জয়া আহসান সহ সংশ্লিষ্ট অনেকেই এসেছিলেন।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে