বিনোদন ডেস্ক : বাংলাদেশের আলোচিত ও অত্যন্ত জনপ্রিয় মডেল অভিনেত্রী মোনালিসা দীর্ঘ কয়েক বছর পর দেশে ফিরেছেন। এ খবরটি তিনি ৫ এপ্রিল বিকাল ৪টা তার ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে এটুকু পরিস্কার নয় তিনি কখন বা কবে দেশে ফিরেছেন।
মোনালিসা ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, বন্ধুরা, অনুমান করো তো আমি কোথায়? খুবই আনন্দের একটি সারপ্রাইজ পেয়েছে আমার পরিচিতরা। আমাকে দেখে তাদের রিয়েকশন ভালো ছিলো সত্যিই ভালো ছিলো। আনন্দ ছিলো সঙ্গে অশ্রুও ছিলো। বাসায় এসে তাদের সারপ্রাইজ করেছি।
আমি আনন্দিত নিজে দেশে ফিরে। আশা করি নিউইয়র্কে আমার বন্ধু ও পরিবারের সবাই ভালো আছে। এবং সবুজের সঙ্গে ফিরে আসা আশ্চর্যজনক, চারিদিকে সবুজ। আশাকরি সবাই ভালোই আছে। ভালোবাসি তোমাদের।
উল্লেখ্য, বাংলাদেশের মডেলিং জগতে অসম্ভব রকম জনপ্রিয়তা অর্জন করেন মোনালিসা। এছাড়া নাটক ও টেলিছবিতেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এত জনপ্রিয়তা থাতা স্বত্বেও তিনি পাড়ি জমান আমেরিকাতে। সেখানেই ছিলেন স্বামী সহ।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন