মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৬:০৪:৪৩

বাবা হচ্ছেন শহীদ কাপুর!

বাবা হচ্ছেন শহীদ কাপুর!

বিনোদন ডেস্ক : বলিউড হায়দার শহীদ কাপুর বেশ ধুমধাম করেই বিয়ে করেছেন দিল্লির মেয়ে মীরা রাজপুতকে। তবে এরই মধ্যে হায়দার পত্নি বলিউডেও এন্ট্রি নিতে যাচ্ছেন। শুধু তাই নয়, শহীদ কাপুরকে প্রথমবারের মতো বাবা হওয়া স্বাদও দিচ্ছেন রাজপুত। আর এমনটাই এখন বলিউডের সব থেকে বড় গুঞ্জন। অর্থাৎ শিগগিরই বাবা হতে যাচ্ছেন শহীদ কাপুর।

জানা গেছে, সদ্য অনুষ্ঠিত ল্যাকমি ফ্যাশনে র‌্যাম্পে ডেব্যু হয়েছে বলিউডের রোমান্টিক বয় খ্যাত তারকা অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের। মাসাবা গুপ্তের ডিজাইনের পোশাক পরে প্রথমবারের মত র‌্যাম্পে হেঁটেছেন তিনি। আর র‌্যাম্পে হাটার পরই শহীদ ও মীরা একটি ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে। যা দেখে অনেকেই নাকি মীরার গর্ভবতী হওয়ার লক্ষণ খুঁজে পেয়েছেন। যদিও এই বিষয়ে টুঁ শব্দটি করতে রাজি হননি মীরা কিংবা শহীদ কাপুর!

তবে মিডিয়া বলছে, মাসাবা গুপ্তের ডিজাইন করা পোশাকে মীরার যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে সত্যিই নাকি মীরাকে সন্তানসম্ভবা বলে মনে হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে দিল্লীর এক কলেজে মীরা রাজপুতের সঙ্গে প্রথম পরিচয় হয় শহীদ কাপুরের। আর এর পরেই সে সম্পর্ক প্রেমে গড়ায়। যদিও প্রেমের কথা সেসময় স্বীকার করেননি শহীদ। কিন্তু হঠাৎ করেই গেল বছরের মাঝামাঝিতে বিয়ে খবর দিয়ে শিরোনামে চলে আসেন মীরা-শহীদ দম্পতি। জুলাইয়ে মহা ধুমধামে বিয়ে হয় তাদের।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে