মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৬:৫৫:১১

প্রত্যুষা আমাকে ডাকছে : রাহুল রাজ

প্রত্যুষা আমাকে ডাকছে : রাহুল রাজ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মঘাতী হওয়ার ঘটনায় নাম জড়িয়েছে বয়ফ্রেন্ড রাহুলের। অন্যদিকে, ঘটনার পরদিনই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাহুল। তাকে ICU তে রাখা হয়েছে বলে জানা গেছে।

রাহুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুলের শরীর একদম ভালো নেই। তিনি এখনো ICU-তেই আছেন। আর সেখানেই রাহুল বারবার দাবি করছেন, তাকে প্রত্যুষা ডাকছে। এরপরই প্রত্যুষার আত্মার শান্তি কামনা করে রাহুলের সুস্থতার আবেদন জানিয়েছেন তারা।

রাহুলের বিরুদ্ধে প্রত্যুষার উপরে অত্যাচার চালানোরও অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তার পরিবার প্রশ্ন তুলেছে, প্রত্যুষা যখন নেই তখন কেন তার ঘনিষ্ঠরা এই অভিযোগ আনছেন? এতদিন কেন এ বিষয়ে কিছু বলেননি তারা ?
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে