মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৭:১৫:৪৮

নায়িকার অাত্মহত্যা নিয়ে এ কি বললেন হেমা মালিনী!

নায়িকার অাত্মহত্যা নিয়ে এ কি বললেন হেমা মালিনী!

বিনোদন ডেস্ক : কারো নাম প্রকাশ না করে প্রত্যুষার আত্মহত্যার ঘটনাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করলেন বলিউডের সাবেক লেডি কুইন হেমা মালিনী।

হেমা বলেন, ‘নির্বোধ’-এর মত আত্মহত্যা করলে কিছুই পাওয়া যায় না। যে হেরে গিয়ে জীবন শেষ করে দেয়, তাকে নয়, জীবনযুদ্ধে যে লড়াই করে, তাকেই সম্মান করে গোটা বিশ্ব।

গত ১ এপ্রিল নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের সঙ্গে প্রেমঘটিত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সম্ভবত সেই কারণেই এই হত্যার পথ বেছে নেন ২৪ বছরের এই বাঙালি অভিনেত্রী।

এ প্রসঙ্গেই হেমা মালিনী বলেন, আমাদের এই জীবন ভগবানের উপহার। আমরা আমাদের জীবন নিয়ে যা খুশি করতে পারি না। জীবনের সঙ্গে যা ইচ্ছে করার অধিকারো আমাদের নেই। আমাদের প্রতিকূলতার কাছে হেরে না গিয়ে তার সঙ্গে লড়াই করা উচিত। এমন নির্বোধের মত আত্মহত্যা করলে মুলত কিছুই পাওয়া যায় না। প্রতিকূলতার চাপ কাটিয়ে ওঠার নামই জীবন। জীবনের কাছে কখনো হার স্বীকার করে নিতে নেই।

হেমাকে পাল্টা টুইটারে সমালোচনা। সেখানে একজন মন্তব্য করেছেন, আত্মহত্যা হয়ত সমাধান নয়। কিন্তু যে ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তার সম্পর্কে এভাবে মন্তব্য করাটাও আপনার মত একজন অভিনেত্রীর পক্ষে শোভা পায় না।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে