বিনোদন ডেস্ক : বলিউড সুপাস্টার সালমান খানের পরিচালনায় ‘বিগ বস’ রিয়্যালিটি শো-টি দেখতে ভালবাসেন না এমন লোকের সংখ্যা হাতে গোনা। তবে যারা এই শো দেখতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে এক দারুণ সুযোগ। হয়তো বা জানারপর এই সুবর্ণ সুযোগটি হাত ছাড়া করতে চাইবেন না।
আগেই ঘোষণা ছিল, এবার এই রিয়্যালিটি শো-তে অংশ হতে পারবেন দর্শকরাও। আর তাই আপনি যদি হতে চান সালমান খানের মাহমান তাহলে আপনাকে মানে ‘বিগ বস সিজন ১০’-এর অংশগ্রহণকারী হতে গেলে কী কী করতে হবে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তবে অবশ্যই আপনাকে ভারতের নাগরিক হতে হবে।
‘বিগ বস সিজন ১০’-এ অংশগ্রহণ করতে চান? তবে নিচের স্টেপগুলি ভাল করে পড়ুন। এই সুবর্ণ সুযোগের কথা আগেই ঘোষণা হয়েছিল। শুধু সেলিব্রিটি নয়, ভারতবর্ষের যে কোনো নাগরিক এই শো-তে অংশ নেয়ার সুযোগ পাবেন, এমনটাই বলা হয়েছিল। শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। কিভাবে করবেন? জেনে নিন—
১) এই লিংকটিতে ক্লিক করুন
http://www.colorstv.com/in/biggboss/register/home
২) Apply Now বাটনে ক্লিক করুন
৩) ইউটিউব, ইয়াহু, ফেসবুক, গুগল বা টুইটার দিয়ে লগ ইন করেও কন্টিনিউ করতে পারবেন, আবার লগ ইন না করেও।
৪) লগ ইন করে কন্টিনিউ করলে একটি ড্রপ ডাউন আসবে যা ফিল আপ করতে হবে। ড্রপ ডাউনে এই জিনিসগুলি থাকবে—
নাম, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, শহর, রাজ্য, পিন কোড, ফোন নম্বর, জন্মদিন, লিঙ্গ, উচ্চতা, ওজন, এই শো-তে কেন অংশগ্রহণ করতে চান, টুইটার হ্যান্ডল, ফেসবুক হ্যান্ডল, ইনস্টাগ্রাম হ্যান্ডল।
৫) এর পরে নিজের ছবি এবং ভিডিও আপলোড করতে হবে। আই হ্যাভ রেড এবং অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা বক্সটিতে টিক করুন এবং ‘সাবমিট ডিটেলস’ বাটনে ক্লিক করুন।
এই রেজিস্ট্রেশন করার সময়ে নিচের ৪টি বিষয় মাথায় রাখবেন—
১) নিজের সেরা ভিডিওটি আপলোড করুন।
২) নিজের সাম্প্রতিকতম ছবি এবং ভিডিও বিগ বস সাইটে দেবেন।
৩) অ্যাপ্লিকেশন ফর্ম বা ড্রপ ডাউন সম্পূর্ণ ফিল আপ করে তবেই ভিডিও এবং ছবি আপলোড করুন।
৪) নির্বাচিত হলে একটি কনফার্মেশন মেল যাবে অথবা ফোন আসবে আপনার কাছে এবং পরবর্তী পদক্ষেপটি জানানো হবে।-এবেলা
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই