মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৮:৩৬:২১

এবারের আইপিএল মাতাবেন ক্যাটরিনা-জ্যাকুলিন, টিকিট পাবেন যেখানে

এবারের আইপিএল মাতাবেন ক্যাটরিনা-জ্যাকুলিন, টিকিট পাবেন যেখানে

বিনোদন ডেস্ক : আগামী ৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর।  প্রতিবারের মতো এবারো জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হবে এ ক্রিকেট লিগ।

আগামী ৮ এপ্রিল মুম্বাইয়ের ওয়ার্লির সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান।  এবারের আসরে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর সিং এবং সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং।  

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক তারকা সংগীতশিল্পী ক্রিস ব্রাউন।  সংগীত পরিবেশন করবেন ব্যান্ডদল মেজর লেজার।  ব্রিটিশ ব্যান্ডদল দ্য ব্রিটিশ কালেকটিভও সংগীত পরিবেশন করবে বলে শোনা যাচ্ছে।

তারকাদের পাশাপাশি ২০০ ড্যান্সারও পারফর্ম করবেন জমকালো আয়োজনে।  

অনুষ্ঠান শুরু হবে ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায়।  দুটি ক্যাটাগরিতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার এবং ১৫ হাজার টাকা।  টিকিট পাওয়া যাবে https://in.bookmyshow.com/ এ ঠিকানায়।

বিগত বছরের তুলনায় এবারের আয়োজন জাঁকজমকপূর্ণ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস’র মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল সিজন নাইন।  ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে