মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৯:৩৫:৪৩

৪০ কেজি ওজন ঝরিয়ে আবার পুরনো রূপে আমির খান

৪০ কেজি ওজন ঝরিয়ে আবার পুরনো রূপে আমির খান

বিনোদন ডেস্ক : এক কেজি দু' কেজি নয়, ৪০ কেজি ওজন বাড়ানো কি কম কথা! বাড়িয়ে না হয় নেয়া গেল কিন্তু এবার কমানো? সে তো আরো কঠিন ব্যপার। আর এই কঠিন কাজটাই সেরে ফেললেন বলিউড পারফেকসনিস্ট খ্যাত সুপার হিরাে আমির খান। ৪০ কাজি ওজন কমিয়ে আবার পুরনো রূপে সবার সামনে হাজির হলেন তিনি।

দঙ্গল ছবিতে কুস্তিগীর মহাবীর সিং ফোগটের চরিত্রে দেখা যাবে আমির খানকে। এই চরিত্রের জন্য ৪০ কেজি ওজন বাড়িয়েছিলেন মিস্টার পারফেকসনিস্ট। কিন্তু এবার কমানোর পালা। শুটিং শুরু হবে মহাবীর সিংয়ের 'টিন-এজ' সময়ের। তাই আবার আগের রূপে ফিরতে রুটিন করে পরিশ্রম করছেন। শুধু তাই নয়, এই রুটিন ফলো করতে ৩ মাস কাটিয়েছেন আমেরিকার অ্যারিজোনায়।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে