বিনোদন ডেস্ক : বিয়ের খরচ ৬ হাজার ৬০০ কোটি টাকা। টাকার অঙ্কটা দেখে চোখ কপালে উঠলেও ঘটনা কিন্তু সত্যি! বড়সড় লোকেদের বাড়িতে বিয়ের উত্সব। সেই বিয়েতেই নেচে অস্থির হলেন জেনিফার লোপেজ।
কাজাখস্থানের এক তেল ব্যবসায়ীর ২৮ বছরের ছেলে বিয়ে করলেন বছর ২০-এর এক রুশ সুন্দরীকে। মস্কোয় বসেছিল বিয়ের আসর। সেখানে আসর জমাতে উপস্থিত ছিলেন জেনিফার লোপেজ।
বিশ্বের সবচেয়ে দামি এ বিয়েতে কনের গাউন এসেছিল প্যারিস থেকে। সেই গাউনকে বয়ে নিয়ে চলার জন্যও ছিল কয়েকজন সাহায্যকারী।
মাথার চুলে হীরাখঁচিত মুকুট, হাতে ক্লাচ, গলায় হীাঁর নেকলেস আর হাতে হীরার আংটি। সবমিলিয়ে রূপকথার বিয়েতে রাজকীয় সাজে সেজেছিলেন কনে।
নানা ধরনের মায়াবী আলো আর ফুলে ঢাকা বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি একটি ৯ তলা কেকও কাটেন। ভাবছেন? হ্যাঁ, তাই ঘটেছে।
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম