বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জি মা হয়েছেন। গত ৯ ডিসেম্বর একটি ফুটফটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি রানি-আদিত্যসহ গোটা পরিবার। এবার সেই আনন্দই বলিউড তারকাদের সাথে ভাগাভাগি করে নিলেন তারা।
আদিরার আগমনের খুশিতে বলিউড তারকাদের সকলকে উপহার দিলেন রানি-আদিত্য। সামনে এল সেই উপহারের এক ঝলক।
সেখানেই দেখা গেছে, হালকা গোলাপি রঙের দোলনায় সাজানো নানা জিনিস। তাতে আদিরার নাম এবং জন্ম তারিখ লেখা রয়েছে। চোপড়া পরিবারের পক্ষ থেকে এই উপহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই